রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ালের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন: সাফা কবির

প্রকাশিত - ১৪ মে, ২০২৬   ০৪:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে তার নতুন কাজ নিয়ে বেশ আলোচনায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের কাজের অভিজ্ঞতা ও শুটিংয়ের রোমাঞ্চকর সব স্মৃতি শেয়ার করেছেন তিনি। বিশেষ করে ‘চা গরম’ নাটকে শুটিং চলাকালীন চা বাগানের বিচিত্র অভিজ্ঞতা ভক্তদের মাঝে নতুন কৌতূহল তৈরি করেছে।

সাফা জানান, চা বাগানের মানুষগুলোর সরলতা আর আতিথেয়তায় তিনি মুগ্ধ। অভিনেত্রী বলেন, ‘ওখানকার মানুষগুলো অদ্ভুত রকমের মায়াবী। কাজের সুবাদে তাদের সাথে কথা বলার, তাদের বাড়িতে বসে খাবার খাওয়ার সুযোগ হয়েছে। শুটিং শেষে ফিরে আসার সময় তাদের মন খারাপ দেখে আমার নিজেরও খুব খারাপ লাগছিল।’

শুটিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাফা শোনান এক গা ছমছমে গল্প। যে বাংলোটিতে তারা অবস্থান করছিলেন, সেটি ছিল একটি নির্জন টিলার ওপর। যার চারপাশ জুড়ে কেবলই চা বাগান। তার কথায়, ‘গল্পের একটি সংলাপ ছিল যে- আশেপাশে ২০ কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই। বাস্তবেও ঠিক তাই ছিল! গভীর রাতে যখন শেয়ালগুলো বাংলোর একদম কাছে এসে চিৎকার করত, তখন এক অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হতো।’

চা বাগানে প্রচলিত নানা ভৌতিক গল্পের সত্যতা নিয়ে জানতে চাইলে সাফা বেশ রহস্যময় উত্তর দেন। তিনি জানান, ‘চা গরম’-এ যা যা ঘটনা বা দৃশ্য দেখানো হয়েছে, তার সবই প্রায় বাস্তবধর্মী এবং যারা এটি দেখবেন, তারা সহজেই সেই ভয়ের সাথে নিজেদের মেলাতে পারবেন।

তবে শেয়াল বা ভূতের চেয়েও সাফার বড় ভয় অন্য কিছুতে। উপস্থাপিকার প্রশ্নের উত্তরে অভিনেত্রী স্বীকার করেন তার ‘স্নেক ফোবিয়া’ বা সাপ ভীতির কথা। সাফা জানান, সাপের কথা শুনলেই তিনি বেশ অস্বস্তিবোধ করেন এবং এটিই তার কাছে সবচেয়ে ভয়ের বিষয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।