রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না : রজনীকান্ত

প্রকাশিত - ১৪ মে, ২০২৬   ০৪:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। পর্দার ক্যারিশমা আর স্টাইল দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ে লাখো দর্শক। অথচ সেই মহাতারকা রজনীকান্তকেই নাকি দেখেও দেখছিল না কেউ! খোদ রজনী নিজেই জানিয়েছেন তার সেই অবাক করা অভিজ্ঞতার কথা।

সম্প্রতি আধ্যাত্মিক ধর্মগুরু রবিশঙ্করের ‘আর্ট অফ লিভিং’ ফাউন্ডেশনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গালুরুতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রজনীকান্ত। সেখানেই নিজের জীবনের এই অন্যরকম অভিজ্ঞতার গল্প শোনান তিনি।

রজনী জানান, আশ্রমে গিয়ে তিনি ভেবেছিলেন চিরাচরিত অভ্যাসবশত সেখানেও মানুষ তাকে ঘিরে ধরবে। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। তার কথায়, ‘আমি ভেবেছিলাম অন্য সব জায়গার মতো এখানেও মানুষ আমাকে এক পলক দেখার জন্য উদগ্রীব হয়ে থাকবে। সেখানে তামিলনাড়ুরও অনেক মানুষ ছিলেন।‘ 

‘শত শত মানুষের সমাগম, কিন্তু বিশ্বাস করুন একটা লোকও আমার দিকে ফিরে তাকাচ্ছিল না! সেই মুহূর্তেই আমি বুঝেছিলাম আধ্যাত্মিকতার শক্তি আসলে কতটা গভীর। ওখানেই আমি টের পেয়েছি সত্যিকারের স্টারডম কাকে বলে।’

তিনি জানান, সবুজ প্রকৃতি, সরোবর আর প্রাণীদের মাঝে কাটানো সেই সময়টা ছিল তার জীবনের সেরা প্রাপ্তি। মজার ছলে রজনীকান্ত বলেন, ‘ওখানে অনেক হাতি, ঘোড়া আর গরু ছিল। এমনকি একটি ঘোড়ার নামও ছিল রজনী।’ 

এক সময় কুলি বা বাসের কন্ডাক্টর হিসেবে জীবন শুরু করা এই মানুষটি আজ ৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক। এর আগেও বিমানের ইকোনমি ক্লাসে ভ্রমণ করে কিংবা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তিনি তার বিনয় আর ‘ডাউন টু আর্থ’ স্বভাবের পরিচয় দিয়েছেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।