রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সময় লাগবে তবে সকলের কথা শোনা হবে : প্রসেনজিৎ

প্রকাশিত - ১৪ মে, ২০২৬   ০৪:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর থেকেই টলিউড আর্টিস্ট ফোরামের অন্দরে শুরু হয়েছে টানাপোড়েন। নতুন সরকারের শপথের দিনেই সংগঠনের সহ-কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা দিগন্ত বাগচী। সেই সঙ্গে অভিনেতা জীতু কমলের মতো সদস্যদের ক্ষোভ প্রকাশ্যে আসায় রীতিমতো উত্তপ্ত টলিউড।

এমন পরিস্থিতিতে বুধবার সংগঠনের পক্ষ থেকে কলম ধরলেন কার্যকরী সভাপতি ও টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিক্ষুব্ধ শিল্পীদের উদ্দেশে তার বার্তা, ‘সময় লাগবে, তবে সকলের কথা শোনা হবে।’ ফোরামের অন্দরের বিবাদ প্রকাশ্যে আসায় কিছুটা বিরক্ত প্রসেনজিৎ। 

তিনি শিল্পীদের অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনাদের জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে। আমাদের আন্তরিক অনুরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু জানানোর আগে সরাসরি কমিটিকে অভিযোগ জানান। আপনারা যদি কমিটিতে না জানিয়ে ফেসবুক বা অন্য মাধ্যমে সরব হন, তবে আমাদের আর কী করার থাকে? আমরা তো পাল্টা সমাজমাধ্যম ব্যবহার করে উত্তর দিতে পারি না।’

দীর্ঘ ২৭ বছরের এই সংগঠনের অবদান নিয়ে প্রশ্ন ওঠায় প্রসেনজিতের কণ্ঠে শোনা গেছে প্রচ্ছন্ন অনুযোগ। তিনি প্রশ্ন তোলেন, ‘২৭ বছরের একটি সংগঠন শিল্পীদের জন্য কিচ্ছু করেনি, এটা কি হতে পারে? আমরা শিল্পীদের জন্য পারিশ্রমিকের নতুন কাঠামো তৈরি করেছি, কাজের সময় নির্দিষ্ট করেছি। অথচ আজ সবাই এসব ভুলে গিয়েছেন।’ 

সংগঠনটির অন্দরে গুঞ্জন উঠেছে যে, দিগন্ত বাগচী এবং ভরত কল রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সহকর্মীদের হুমকি দিতেন। এমনকি গত ৭ মে-র পর ফোরাম ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও নাকি শোনা গিয়েছিল। তবে এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত দুই অভিনেতা। তাদের পাশে দাঁড়িয়েছেন সহ-সভাপতি চিরঞ্জিৎ চক্রবর্তীও।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।