রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়বেন ‘লিটল জেনারেল’

প্রকাশিত - ১৪ মে, ২০২৬   ০৪:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: কয়েক মাস আগে দায়িত্ব ছাড়ার পর আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর মাধ্যমে ৭৮ বছর বয়সী অ্যাডভোকাট বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন। পারিবারিক কারণে তিনি ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন। তবে তার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি আবার দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কুরাসাওকে প্রথমবারের মতো তিনি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।

মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার কুরাসাও বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে। “লিটল জেনারেল” নামে পরিচিত অ্যাডভোকাট ফিরছেন ফ্রেড রুটেনের স্থলাভিষিক্ত হয়ে। ডাচ এই কোচ যেন আবার দায়িত্ব নিতে পারেন সে কারনে রুটেন নিজেই পদত্যাগ করেন। মার্চে দুটি প্রীতি ম্যাচে রুটেনের অধীনে কুরাসাও চীনের কাছে ৫-১ এবং অস্ট্রেলিয়ার কাছে ৫-১ গোলে হারে।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ম্যাচের পর কুরাসাও দলের খেলোয়াড় পরিষদ দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে বৈঠক করে। সেখানে তারা জানায়, রুটেনের চেয়ে অ্যাডভোকাটকেই তারা বেশি পছন্দ করছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের অন্যতম বড় স্পন্সর কোরেনডন এয়ারলাইন্সের মালিক আতিলাই উসলু কোচ পরিবর্তন না হলে বছরে ১০ লাখ ইউরোর বেশি অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

রুটেন এক বিবৃতিতে বলেন, “দল বা কোচিং স্টাফের মধ্যে সুস্থ পেশাদার সম্পর্ক নষ্ট করে এমন পরিবেশ থাকা উচিত নয়। তাই পদত্যাগ করাই সঠিক সিদ্ধান্ত। সময় খুব গুরুত্বপূর্ণ এবং কুরাসাওকে সামনে এগিয়ে যেতে হবে। পরিস্থিতি যেভাবে ঘটেছে, তাতে আমি দুঃখিত, তবে সবার জন্য শুভকামনা রইল।” আগামী ১৪ জুন কুরাসাও তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে হিউস্টনে জার্মানির বিপক্ষে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।