রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের বার্তা

প্রকাশিত - ১৪ মে, ২০২৬   ১২:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: তুরস্কসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে তুরস্কে অবস্থিত আঙ্কারার বাংলাদেশ দূতাবাস। ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তি এড়াতে এবং সঠিক পদ্ধতিতে সেবা গ্রহণ নিশ্চিত করতে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানিয়েছে, বর্তমানে তুরস্ক (স্বাগতিক দেশ), আজারবাইজান, জর্জিয়া এবং তুর্কমেনিস্তান— এই চারটি দেশ আঙ্কারা দূতাবাসের নিয়মিত কূটনৈতিক অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। এসব দেশে বসবাসরত প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং প্রত্যয়নপত্র দেওয়াসহ যাবতীয় কনস্যুলার সেবা নিয়মিতভাবে দেওয়া হচ্ছে।

অধিক্ষেত্রভুক্ত নয় এমন দেশগুলোতে দূতাবাসের কর্মকর্তাদের ভ্রমণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে দূতাবাস জানায়, অধিক্ষেত্র বহির্ভূত দেশগুলোতে কর্মকর্তাদের ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। আপাতত অন্য কোনো দেশে কর্মকর্তাদের ভ্রমণের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। বিশেষ প্রয়োজনে ওই সব দেশ থেকে প্রবাসীদের সরাসরি দূতাবাসে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে সেবা নিতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ই-পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ই-পাসপোর্ট সেবা কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। এর জন্য আবেদনকারীকে সশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে। কনস্যুলার সেবার বিনিময়ে নির্ধারিত সরকারি ফি ছাড়া অন্য কোনো অতিরিক্ত অর্থ না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। কোনো দালালের খপ্পরে বা প্ররোচনায় না পড়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

যে-কোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতেও বলা হয়েছে। প্রবাসীদের সহায়তায় দূতাবাস ই-মেইল ও টেলিফোন ছাড়াও মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করছে। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।