রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বহু নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন ‘ব্যাড বয়’

প্রকাশিত - ১৩ মে, ২০২৬   ০৪:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের ‘ব্যাড বয়’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। রূপালি পর্দার মারকুটে নায়ক হোক কিংবা বাস্তব জীবনের বিতর্কিত অধ্যায় সবখানেই তিনি খবরের শিরোনাম। তবে সঞ্জয়ের জীবনের সবচেয়ে চর্চিত বিষয় হলো তার অবাধ নারীসঙ্গ এবং বৈচিত্র্যময় ব্যক্তিগত জীবন। 

তিনবার বিয়ের পিঁড়িতে বসা এই অভিনেতার জীবনে এসেছে অসংখ্য প্রেমিকা। এমনকি এক বিদেশিনির সঙ্গে গোপন সম্পর্কের জেরে বারবার হোঁচট খেয়েছে তার সংসার। সঞ্জয় দত্তের জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে। 

তাদের ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান ত্রিশলা। কিন্তু সুখের সেই দিনগুলো বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রিচার। স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়লেও সঞ্জয়ের জীবনে বসন্তের হাওয়া বইতে দেরি হয়নি। রিচার মৃত্যুর পরপরই এক বিদেশিনির প্রেমে বুঁদ হয়েছিলেন এই মেগাস্টার।

প্রথম স্ত্রীর মৃত্যুর দুই বছর পর, ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু বিয়ের পরও থেমে থাকেনি তার প্রেমের গাড়ি। বলিউডের অলিতে-গলিতে কান পাতলেই তখন শোনা যেত সুস্মিতা সেনের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। তবে সুস্মিতা ছাড়াও সঞ্জয়ের জীবনে তখন রাজত্ব করছিলেন ‘নাদিয়া’ নামের এক রহস্যময়ী নারী।

সঞ্জয় ও নাদিয়ার সম্পর্ক এতটাই জটিল ছিল যে, নাদিয়াকে না জানিয়েই শুটিংয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। ২০০২ সালে ‘কাঁটে’ ছবির শুটিংয়ের জন্য এক সপ্তাহ আমেরিকায় ছিলেন সঞ্জয়। কিন্তু নাদিয়ার নজর এড়ানো ছিল দায়! অভিনেতার বিদেশে যাওয়ার খবর শুনে তিনিও পিছু পিছু পাড়ি জমান সুদূর আমেরিকায়। এমনকি সোজা শুটিং সেটে পৌঁছে গিয়ে সঞ্জয়কে রীতিমতো চমকে দিয়েছিলেন তিনি। তবে এই টানাপোড়েনের সম্পর্কটিও শেষ পর্যন্ত টেকেনি।

নানা চড়াই-উতরাই আর প্রেমের গোলকধাঁধা পেরিয়ে ২০০৮ সালে মান্যতা দত্তকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন সঞ্জয়। ২০১০ সালে তাদের ঘর আলোকিত করে আসে যমজ সন্তান। মান্যতার হাত ধরেই অভিনেতা খুঁজে পান জীবনের প্রকৃত স্থিতিশীলতা। বর্তমানে মান্যতা আর সন্তানদের নিয়েই তার রঙিন সংসারের দিনকাল কাটছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।