২৪ঘণ্টা অনলাইন: ইরান যুদ্ধের কারণে কালির সরবরাহে বিঘ্ন ঘটায় জাপানের একটি কোম্পানি তাদের পণ্য রঙিন প্যাকেটের বদলে সাদাকালো প্যাকেটে মোড়কজাত করবে। ১৩ মে বার্তাসংস্থা এপি এ তথ্য জানিয়েছে। বার্তাসংস্থাটি বলেছে, প্যাকেট রঙিন করতে কালিতে মেশানো একটি উপকরণের সংকট দেখা দিয়েছে। এতে বাধ্য হয়ে প্যাকেট সাদাকালো করা হচ্ছে।
টোকিওভিত্তিক ক্যালবি ইনক নামে কোম্পানির কয়েকটি পণ্যের প্যাকেটে এ পরিবর্তন আনা হবে। জাপানের সব জায়গায় তাদের পণ্য পাওয়া যায়। এছাড়া তারা তাদের পণ্য যুক্তরাষ্ট্র, চীন এবং অস্ট্রেলিয়ায় রপ্তানি করে। কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, “পণ্যের সরবরাহ ঠিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
সবমিলিয়ে ১৪টি পণ্যের প্যাকেট সাদকালো করা হবে। যা আগামী ২৫ মে থেকে কার্যকর হবে। কতদিন রঙিন প্যাকেটের বদলে সাদাকালো প্যাকেটে পণ্য মোড়কজাত করা হবে সেটি নিশ্চিত নয়। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এ কোম্পানিতে ৫ হাজারের বেশি কর্মী কাজ করেন।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। সেখানে থাকা উপসাগরীয় আরব দেশগুলো থেকে অসংখ্য পণ্য বিশ্বের বিভিন্ন দেশে যায়। কিন্তু সেগুলোর সরবরাহ এখন প্রায় বন্ধ হয়ে গেছে।
হরমুজ বন্ধ থাকার কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জাপানের এ প্রতিষ্ঠানটি তার অন্যতম উদাহরণ।
সূত্র: এপি
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।