রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারিয়া মিমের মন্তব্য ঘিরে বিতর্ক

প্রকাশিত - ১২ মে, ২০২৬   ০৪:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেছেন তিনি। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে বেশ কৌতূহল। তবে তাদের বড় একটি অংশের ধারণা, মিম তার প্রাক্তন স্বামী সিদ্দিককেই ইঙ্গিত করেছেন। সেই পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ 

মিমের এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেক মন্তব্যকারী সরাসরি অভিনেতা সিদ্দিকের নাম উল্লেখ করে ‘সাবেক হাজব্যান্ড’ লিখে সম্বোধন করছেন। অনেকের মতে, সিদ্দিকের সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা এবং বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই মিম এই খোঁচা দিয়েছেন।

উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান। জেল থেকে বের হওয়ার পর তার চেহারায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি নিয়মিত মাথায় টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিক জানিয়েছেন, কারাগারের নির্জনতায় তিনি ধর্মীয় জীবন যাপন ও নিয়মিত নামাজ-কালাম পড়ার সুযোগ পেয়েছেন এবং এখন তিনি ‘আলোর পথে’ চলছেন। 

এরপর এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ হিসেবেও উল্লেখ করেন এই অভিনেতা। তিনি প্রাক্তন স্ত্রীর প্রতি সম্মান জানিয়ে এও বলেন, ওইটা আমার দুর্বল জায়গা। আমি সবসময় বলি, বিকজ আমার পৃথিবী, আমার একমাত্র সন্তান আরশ হোসাইন। সে আমার এক্স ওয়াইফের কাছে থাকে। তাই ধারণা, সিদ্দিকের এসব ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি মিমের দৃষ্টিগোচর হয়েছে। সে থেকেই এই পোস্ট মিমের।

এছাড়া সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে বুম বা মাইক্রোফোন ছুড়ে ফেলে দিয়ে আলোচনায় এসেছিলেন মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই রহস্যময় পোস্টের মাধ্যমে তিনি আবারও নতুন আলোচনার জন্ম দিলেন।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সিদ্দিক ও মিমের বিচ্ছেদ ঘটে ২০১৯ সালে। তাদের সংসারে আরশ হোসাইন নামে একটি পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময়ে এই সাবেক দম্পতি একে অপরের প্রতি অভিযোগ ও পাল্টা অভিযোগ করে আসছেন। তবে সর্বশেষ এই ‘ভণ্ড হুজুর’ মন্তব্যের মাধ্যমে মিম সরাসরি সিদ্দিককে বুঝিয়েছেন কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।