রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

থালাপতির শপথের পর তৃষার ইঙ্গিতপূর্ণ বার্তা

প্রকাশিত - ১২ মে, ২০২৬   ০৪:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। শপথ গ্রহণের পর সামাজিক মাধ্যমে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একটি পোস্ট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ১১মে ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তৃষা লিখেছেন, ‘ভালোবাসা সবসময় সোচ্চার’। সেই সঙ্গে নিজের প্রিয় মানুষদের প্রতি ধন্যবাদও জানিয়েছেন তিনি। 

দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের গুঞ্জন চলছে। এই পোস্ট এবার তাদের নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিল। ১০মে চেন্নাইয়ে থালাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃষা। সেখানে বিজয়ের প্রথম ভাষণের সময় তৃষাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। এছাড়া থালাপতির পরিবারের সদস্যদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মৃদু হেসে তৃষা বলেন, ধন্যবাদ। আগামীর অপেক্ষায়।

থালাপতি ও তৃষার সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের। ২০০৪ সালে ‘ঘিল্লি’ সিনেমা থেকে শুরু করে সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত এই জুটি দর্শকদের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। তবে ২০২৪ সালের জুনে থালাপতির জন্মদিনে তার একটি অপ্রকাশিত ছবি পোস্ট করে তৃষা লিখেছিলেন, শুভ জন্মদিন সবথেকে ভালো মানুষ। এরপর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়।

এদিকে ব্যক্তিগত জীবনে থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে সম্প্রতি বিচ্ছেদের আবেদন করা হয়েছে বলে জানা গেছে। বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।