রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে আসছে ‘অমর প্রেম’

প্রকাশিত - ১২ মে, ২০২৬   ০৩:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি ও উদীয়মান অভিনেতা পার্থ শেখ প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন। আসছে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এক নাটকে আসছেন তারা। নাটকটির নাম ‘অমর প্রেম’। পরিচালনা করেছেন নির্মাতা জাহিদুল ইসলাম সুজন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই তরুণ-তরুণীর প্রেম, আবেগ এবং পাওয়া-না পাওয়ার বিচিত্র সমীকরণ নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নাটকটির ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকমহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। পরিচালক জাহিদুল ইসলাম সুজন তার ফেসবুক পেজে নাটকের একটি ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অমর প্রেম এক ঝলক। এই ঈদে আসছে সিএমভি থেকে।’

তবে নতুন এই জুটিকে নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। টিজার প্রকাশের পর নেটিজেনদের একাংশ এই নতুন জুটিকে স্বাগত জানালেও, অন্য একটি পক্ষ তটিনির সঙ্গে পার্থ শেখের রসায়ন নিয়ে দ্বিধাবিভক্ত। ফেসবুকে দর্শকদের মন্তব্যে দেখা যায়, অনেকে তটিনির বিপরীতে ইয়াশ রোহান, জোভান কিংবা অপূর্বকে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এর বিপরীতে অনেক দর্শক আবার নতুন জুটিকে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

উল্লেখ্য, নাটকটি আসছে ঈদে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। তটিনি ও পার্থের এই নতুন রসায়ন শেষ পর্যন্ত দর্শক হৃদয়ে কতটা জায়গা করে নেয়, তা দেখার জন্য এখন ঈদের অপেক্ষা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।