রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে ইরানের পাল্টা সতর্ক

প্রকাশিত - ১২ মে, ২০২৬   ১২:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো আগ্রাসন চালালে জবাব দিতে সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

ইরানের সঙ্গে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষুব্ধ হন। ১১ মে তিনি তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। এরপর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানকে চুক্তিতে বাধ্য করতে ট্রাম্প আবারও হামলা শুরুর ব্যাপারে ভাবছেন। এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করা হলো।

বাঘের ঘালিবাফ জানিয়েছেন, ইরানের ১৪ দফার দাবিতে ইরানিদের অধিকার নিহিত আছে। আর এগুলো মানা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প নেই। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “যে কোনো নতুন আগ্রাসনের যথাপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল এনে দেবে। পুরো বিশ্ব ইতিমধ্যে এটি দেখেছে।”

“আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। তারা আশ্চর্য হবে।”— লিখেছেন ঘালিবাফ। ইরানের স্পিকার আরও বলেছেন, “অন্য কোনো পদ্ধতিই সফল হবে না। বরং একের পর এক ব্যর্থতা আসতেই থাকবে। তারা যত বেশি সময়ক্ষেপণ করবে, তাদের দেশের করদাতাদের অর্থ ততই যেতে থাকবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।