২৪ঘণ্টা অনলাইন : ভারতের গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার আগে বর্তমানে নারী ফুটবল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুশীলন ক্যাম্প করছে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ঢাকা থেকে জানিয়ে গিয়েছিল আফঈদারা। গতকাল প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জিতেছে। আনিকা প্রথম গোল করেছেন ১৫ মিনিটে। ৭৭ মিনিটে উমহেলা গোল করেন। থাইল্যান্ডের কাসেম বুন্ডিট এফসির বিপক্ষে ম্যাচটি ১০ মে হওয়ার কথা থাকলে সেটি হয়েছে গতকাল। জানা গেছে বাংলাদেশ ভালো খেলেই জিতেছে। দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা রয়েছে ১৭ মে, ব্যাংকক স্পোর্টস এসসির বিপক্ষে।
২১ মে ভারতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৮ মালদ্বীপ, ৩১ মে ভারতের বিপক্ষে গ্রুপের দুটি ম্যাচ খেলবে সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুটি আসরে সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাদের হ্যাটট্রিক মিশন। বাংলাদেশ তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতে যাবে।
ভারত এই টুর্নামেন্টের ফেভারিট দল। তারা গত দুইবারই ব্যর্থ হয়েছে। এবার নিজেদের ঘরে টুর্নামেন্ট। ভারত চাইবে ট্রফি পুনরুদ্ধার করতে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নামবে। ধরে নিচ্ছে ফাইনালে ভারতের মুখোমুখি হতে পারে বাংলাদেশ।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।