রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো ঢাকা টেস্ট জেতা সম্ভব : আশরাফুল

প্রকাশিত - ১১ মে, ২০২৬   ১০:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চতুর্থ দিন শেষে তিন উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়ে দিন শেষে করেছে স্বাগতিকরা। আজ মাঠে গড়াবে পঞ্চম অথবা শেষ দিনের খেলা। দুই দলের মিলিয়ে হাতে আছে এখনো ১৭ উইকেট। এমন পরিসংখ্যানে মনে হতেই পারে, ড্রয়ের দিকে এগোচ্ছে মিরপুর টেস্ট। তবে আজ সবমিলিয়ে যদি সফরকারীদের ২৬০ রানের টার্গেট ছুড়ে দিতে পারে বাংলাদেশ, তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে বলে মনে করছেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 

১১ মে সংবাদ সম্মেলনে ম্যাচ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, '৭৫ ওভার যদি আমরা বোলিং করতে পারি এবং ২৬০ এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি আমার মনে হয়, ঐ রানে জেতা সম্ভব হবে।'

যদিও ব্যাটিং কোচের মতে, পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পারেনি টাইগাররা। বিশেষ করে ওপেনিং জুটি। বলেন, 'দুইটি ইনিংসেই হয়তো বা আমরা যেভাবে আশা করেছি সেটা হয়নি, বাকি ব্যাটম্যানরা যেহেতু অভিজ্ঞ তারা কিন্তু চমৎকারভাবে সামলে নিয়েছেন। আমি আশা করি যে, পরের ম্যাচেই হয়তো বা আমাদের দুই ওপেনার আবার তাদের ফর্মে ফিরে আসবেন ইনশাআল্লাহ।'

মিরপুর টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ওপেনাররা। দুই ইনিংস মিলিয়ে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ১৩ ও সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছে ২৩ রান। ওপেনারদের নিয়ে আলাদা করে আশরাফুল বলেন, 'শেষ টেস্ট সিরিজে যদি দেখেন যে আমাদের তিনটা ইনিংসে আমাদের ওপেনিং পার্টনারশিপ অসাধারণ ছিল, ১০০ রানের পার্টনারশিপ ছিল। জয় তিন ইনিংসে প্রায় ২৬৫ বা ২৭০ রানের মতো করেছিল। সাদমান তিন ইনিংসে প্রায় ১৯০ রানের বেশি করেছে, দুইটা ৮০ রানের ইনিংস ছিল। এখানে দুইটা ইনিংসে রান হয়নি কারণ আমরা জানি যে, আমরা টস হেরে ব্যাটিং করেছি, অতটা সহজ ছিল না নতুন বলে টিকে থাকা।'

পঞ্চম দিনে স্কোর বোর্ডে রান জমা হলে সফরকারীদের দিয়ে টার্গেট ছুড়ে দিবে বাংলাদেশ। এই বিষয়ে ব্যাটিং কোচ বলেন, 'এখনো আমরা বসিনি কত রানে আমরা ছাড়বো। কিন্তু অবশ্যই আমরা জেতার জন্য খেলছি এবং আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমরা যদি ৭০-৭৫ ওভার বোলিং করতে পারি। কালকে যদি কোন বৃষ্টি না হয় ৯০-৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে, আমাদের জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।'

প্রথম ইনিংসে ওয়ানডে স্টাইলে খেলেছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। সেই তুলনায় দ্বিতীয় ইনিংসে কিছুটা ধীরগতির ব্যাটিং করেছেন কি না, তারা। এই বিষয়ে আশরাফুল বলেন, 'স্লো তো খেলে নাই। টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে, আমরাই ঐ ভাবেই খেলছি। যেহেতু বৃষ্টিটা এটা এমন একটা জিনিস যা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। তো আমি বলবো যে, এখনো আমি মনে করি, উইকেট যে সাহায্য আছে, আমরা যদি কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে এখনো এই ম্যাচ জেতা সম্ভব।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।