রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে ভাবনা

প্রকাশিত - ১০ মে, ২০২৬   ১২:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বড়পর্দায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ভয়ংকর সুন্দর’-এর পর নতুন নতুন চলচ্চিত্রে কাজের খবরের মধ্যেই এবার তিনি যুক্ত হয়েছেন ‘ঢাকা ১২০৫’ সিনেমায়।নগরজীবনের বাস্তবতা, প্রেম, সংগ্রাম ও সম্পর্কের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন ওয়ালিদ আহমেদ। এতে ভাবনার বিপরীতে অভিনয় করছেন নবাগত রাকিব হোসেন।

সম্প্রতি ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন ভাবনা। তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিনীত চলচ্চিত্র নিয়ে উপস্থিত হওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী বেনারসিও তুলে ধরেছেন তিনি।নতুন সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, “‘ঢাকা ১২০৫’-এর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ। একটি গান ও কিছু ডাবিং বাকি আছে। আশা করছি সুন্দর সময়ে দর্শকদের সামনে সিনেমাটি আনতে পারবো।”

সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। নির্মাতা জানান, ঢাকার অচেনা ভেতরের জীবন, আবেগ ও সম্পর্কের গল্পই উঠে আসবে এই সিনেমায়। পরিচালক ওয়ালিদ আহমেদের ভাষ্য, “ভাবনা অত্যন্ত নিবেদিত একজন শিল্পী। আর রাকিব খুব দ্রুত চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারে। দর্শক সিনেমাটিতে দুজনের দারুণ রসায়ন দেখতে পাবেন।” 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।