রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাশের আকাশে রহস্যময় আলো

প্রকাশিত - ০৯ মে, ২০২৬   ০১:৪৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে এক রহস্যময় আলোর দেখা মিলেছে। বিশেষ করে পর্যটন শহর কক্সবাজার এবং মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে এই অদ্ভুত আলোক রশ্মি প্রত্যক্ষ করার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

৮ মে সন্ধ্যা ঠিক ৭টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের আকাশে হঠাৎ এই আলোর উদয় হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আলোর স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিটের মতো। স্থানীয় লোকজন জানান, আমরা সৈকতে বসে ছিলাম। হঠাৎ আকাশে এক ভিন্নধর্মী আলো দেখতে পাই এবং দ্রুত তা ক্যামেরাবন্দি করি। এটি ঠিক কী ছিল, তা আমরা বুঝতে পারছি না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোর ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ভিনগ্রহের যান বা উল্কাপাত হিসেবে বর্ণনা করছেন। আবার কেউ কেউ একে দূরপাল্লার মিসাইলের সঙ্গে তুলনা করেছেন।

একই সময়ে মাদারীপুর শহরের জজকোর্ট, মোস্তফাপুর এবং শিবচর থেকেও এই দৃশ্য দেখা গেছে। শিবচরের এক বাসিন্দা জানান, হঠাৎ এই আলো দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আকাশে প্রায় ৫ মিনিট পর্যন্ত এই অদ্ভুত আলোর বিচরণ দেখা গিয়েছিল।

আকাশে এই রহস্যময় আলো নিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ জানিয়েছেন, এটি কোনো আবহাওয়াগত বিষয় নয়। তিনি উল্লেখ করেন, ধারণা করা হচ্ছে এটি ভারতের জলসীমা বা উড়িষ্যা উপকূল থেকে কোনো দূরপাল্লার মিসাইল পরীক্ষার ফল হতে পারে। উল্লেখ্য, এর আগে ভারতের অগ্নি সিরিজের মিসাইল পরীক্ষার সময় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশ থেকে এই ধরনের আলোকচ্ছটা দেখা গিয়েছিল। মিসাইল যখন বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছায়, তখন সূর্যাস্তের পরবর্তী আলো বা জ্বালানির দহনের ফলে এমন উজ্জ্বল রেখা তৈরি হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।