রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাপারাজ্জিদের আচরণে চটেছেন রণবীর কাপুর

প্রকাশিত - ০৬ মে, ২০২৬   ০৬:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্যামেরার ফ্ল্যাশ সবসময়ই তাদের পিছু তাড়া করে। তবে সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানে পাপারাজ্জিদের অতিমাত্রায় ভিড় সামলাতে গিয়ে মেজাজ হারালেন ‘অ্যানিম্যাল’ তারকা রণবীর কাপুর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা। মুম্বাইয়ে রণবীরের মা নীতু কাপুর এবং বোন রিদ্ধিমা কাপুর সাহনি অভিনীত ‘দাদি কি শাদি’ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সপরিবারে সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রণবীর ও আলিয়া। রণবীর পরেছিলেন একটি টিল রঙের পোলো শার্ট ও বেইজ প্যান্ট, অন্যদিকে আলিয়া সেজেছিলেন অল-ব্ল্যাক পোশাকে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রণবীর ও আলিয়া গাড়ি থেকে নামার পরপরই আলোকচিত্রীরা তাদের চারপাশ থেকে ঘিরে ধরেন। ভালো ছবি পাওয়ার আশায় অনেকেই তাদের একদম গায়ের কাছে ক্যামেরা নিয়ে চলে আসেন। এতে দৃশ্যত বিরক্ত হন রণবীর। মুহূর্তের জন্য মেজাজ হারিয়ে তিনি পাপারাজ্জিদের পিছিয়ে যেতে বলেন। রণবীরকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘আপনাদের ছবি চাই তো? চলুন আগে জায়গা দিন।’ এরপর তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়ান যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ছবি তুলতে পারেন। রণবীরের ধমক খেয়ে আলোকচিত্রীদেরও নিজেদের মধ্যে বলাবলি করতে শোনা যায়, ‘পিছে সরো, পিছে সরো।’

রণবীরের এই রেগে যাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনদের বড় একটি অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তার পক্ষ নিয়ে বলছেন, সেলিব্রিটি হলেও তাদের ব্যক্তিগত পরিসরের (পার্সোনাল স্পেস) প্রতি সম্মান জানানো উচিত।  এক ভক্ত মন্তব্য করেছেন, ‘পাপারাজ্জিদের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা উচিত। ক্যামেরা আছে বলেই কারও মুখের ওপর সেটি ধরা ঠিক নয়।’ অন্য একজন লিখেছেন, ‘ছবি তোলার আগে অনুমতি নেওয়া এবং সৌজন্যবোধ দেখানো জরুরি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।