রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুঞ্জন নিয়ে বিরক্ত কিয়ারা, দিলেন কড়া প্রতিক্রিয়া

প্রকাশিত - ০৬ মে, ২০২৬   ০৫:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা টেল ফর গ্রোন আপস’ নিয়ে যেন আলোচনার শেষ নেই। একের পর এক মুক্তির তারিখ পেছালেও ছবিটিকে ঘিরে উন্মাদনা কমেনি। তবে এবার মুক্তির তারিখ নয়, বরং খবরের শিরোনামে উঠে এল সিনেমার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তৈরি হওয়া এক নতুন বিতর্ক। বলিউড পাড়ায় জোর গুঞ্জন উঠেছিল যে, সিনেমাটির মূল নারী চরিত্রে অভিনয় করা কিয়ারা আদবানি নাকি নির্মাতাদের কাছে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। রটনা ছিল কিয়ারা চান সিনেমা থেকে তার অভিনীত কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন খবরে রীতিমতো তোলপাড় শুরু হয়।

ছড়িয়ে পড়া সেই খবরের একটি স্ক্রিনশট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেই স্ক্রিনশটের ওপর বড় বড় অক্ষরে কিয়ারা লিখেছেন, ‘অ্যাবসোলিউট ননসেন্স।’ এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন এবং ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে ‘টক্সিক’-এর টিজার এবং কিছু স্থিরচিত্র সামনে আসার পর থেকেই বিতর্কের শুরু। টিজারে যশের মারকুটে মেজাজের পাশাপাশি এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছিলেন। অনেকের প্রশ্ন ছিল- ছবিতে নারীর ভূমিকা কি কেবল শরীরের মাঝেই সীমাবদ্ধ? এমনকি সিনেমার পরিচালক একজন নারী হওয়ার পরেও এমন খোলামেলা দৃশ্য কেন রাখা হলো, তা নিয়ে শুরু হয় সমালোচনা।

যদিও বিতর্কের মুখেও সিনেমার পাশে দাঁড়িয়েছেন অনেক চলচ্চিত্র সংশ্লিষ্টরা। জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এক বক্তব্যে জানিয়েছেন, টিজার দেখে তার ধারণা এটি ভারতীয় সিনেমার ইতিহাসে একটি বড় মাইলফলক হতে যাচ্ছে। এদিকে টিজারে দেখা না গেলেও শোনা গিয়েছিল, কিয়ারা আদবানিকেও কিছু সাহসী দৃশ্যে দেখা যাবে। বিশেষ করে যশের কোলে কিয়ারার বসে থাকার একটি ছবি ছড়িয়ে পড়ায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্য সরাতে অনুরোধের বিষয়টি নায়িকা নিজে উড়িয়ে দেওয়ায় আপাতত সেই বিতর্কে জল পড়ল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।