রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার গঠনে কংগ্রেসের শর্ত, চাপে বিজয়

প্রকাশিত - ০৬ মে, ২০২৬   ০৪:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছে থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা সেখানকার ২৩৪টি আসনের মধ্যে একাই পেয়েছে ১০৮ আসন। কিন্তু সরকার গঠনে প্রয়োজন ১১৮টি আসন। এমন অবস্থায় রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেসসহ কয়েকটি দলের দারস্থ হয়েছে থালাপতির দল।

সংবাদমাধ্যম দ্য হিন্দু ৬ মে এক প্রতিবেদনে জানিয়েছে, কংগ্রেস তাদের শর্ত দিয়েছে, যদি থালাপতি বিজয় তাদের সমর্থন চান তাহলে বিজেপি এবং বিজেপি সমর্থিত কোনো দলের সঙ্গে কোনো ধরনের জোট করা যাবে না। অপর সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, থালাপতি বিজয়ের দলের কর্তারা এআইএডিএমকে এর বস ইদাপ্পাদি কে পালানিস্বামীর সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করেছেন। এ দলটি আগে বিজেপির মিত্র ছিল। এরপরই কংগ্রেস থেকে বার্তা দেওয়া হয়েছে, তারা তাদের সমর্থন টিভিকে-কে তখনই দেবে যখন তারা বিজেপি সংশ্লিষ্ট কারও সঙ্গে কোনো ধরনের জোট করবে না।

কংগ্রেস তামিলনাড়ুতে ৫টি আসনে জয় পেয়েছে। এখন তারা থালাপতির সঙ্গে যোগ দিলে আসনের সংখ্যা দাঁড়াবে ২১৩তে। কিন্তু থালাপতি বিজয় দুটি আসনে নির্বাচন করায় একটি আসন ছেড়ে দিতে হবে। এতে করে তাদের আসনের সংখ্যা ২০৭ এ নামবে। আর কংগ্রেসের আসনসহ হবে ২১২টি। এতে তাদের আরও ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন হবে। থালাপতির দল ভিসিকে, সিপিআই এবং সিপিএমের সঙ্গেও যোগাযোগ করেছে। যদি এ দলগুলো তাকে সমর্থন দেয় তাহলে তিনি সরকার গঠন করতে পারবেন।


সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।