রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মার্কিন জাহাজ হরমুজে আটকা-ইরান

প্রকাশিত - ০৬ মে, ২০২৬   ০৪:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়েছে যুক্তরাষ্ট্রের পতকাবাহী দু’টি বাণিজ্যিক জাহাজ। হরমুজ প্রণালীর ওমান উপকূলের রুক্ষ পাথুরে অংশে আটকা পড়েছে জাহাজ দুটি। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের একাংশ অগভীর, রুক্ষ পাথুরে এবং উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ। এই অংশটি পড়েছে ওমান উপকূলে।

“বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালির ওমান উপকূলের পাথুরে অংশ যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দু’টি বাণিজ্যিক জাহাজ। এমন এলাকায় জাহাজ দু’টি আটকা পড়েছে— যেখানে কোনো জাহাজের পক্ষে এগোনো কিংবা পেছানো প্রায় অসম্ভব।” এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু নৌবাহিনীর কোনো মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ বন্ধ করে দেয় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। পরে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়—এই প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের প্রতি শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ চলাচল করতে দেখা গেলেই হামলা চালানো হবে। হরমুজ প্রণালির অবরুদ্ধ অবস্থার ব্যাপক প্রভাব পড়ে জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজারে। কারণ বিশ্বের মোট জ্বালানি চাহিদার এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে প্রবাহিত হয়। এই অবস্থায় গত ১২ এপ্রিল ইরানের বন্দরগুলো এবং হরমুজে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। এখনও গুরুত্বপূর্ণ এই বাণিজ্য জলপথ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের মধ্যে আছে।

সূত্র : এএফপি, আনাদোলু এজেন্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।