রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে চলা যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত - ০৬ মে, ২০২৬   ১২:২৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে তিনি বলেছেন, তেহরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করতে দেওয়া হবে না। পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হেগসেথ জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই অভিযান সাময়িক। এর মূল লক্ষ্য হলো ইরানের আগ্রাসন থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া। তার দাবি, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি জাহাজ সফলভাবে এই প্রণালি অতিক্রম করেছে। এটি প্রমাণ করে যে যাতায়াতের পথ এখন নিরাপদ এবং এই ঘটনায় ইরান ‘লজ্জিত’। 

সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে চলা ‘যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি’। তবে তেহরানকে সতর্ক করে তিনি বলেন, ইরানকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। তাদের কর্মকাণ্ড যেন এমন পর্যায়ে না যায় যা নতুন করে সংঘাত উসকে দিতে পারে।উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানির শতকরা ২০ ভাগ পরিবাহিত হয়। ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধ করে দেয় তেহরান। আটকে পড়া জাহাজগুলোর চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরুর ঘোষণা দেয় ওয়াশিংটন।
সূত্র: বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।