রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতা নিরসনে মেগাপ্ল্যান, মাঠে ১৯ সদস্যের সমন্বয় কমিটি

প্রকাশিত - ০৫ মে, ২০২৬   ১০:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূর করতে ১৯ সদস্যের উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি মাঠে কাজ শুরু করেছে। স্থানীয় সরকার বিভাগ গত ৩০ এপ্রিল কমিটি গঠনের প্রজ্ঞাপন জারির পর থেকেই সভা, তদারকি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।সমন্বয়ের অভাব দূর করে জলাবদ্ধতা নিরসন এবং বছরজুড়ে খাল-নালা সচল রাখতে কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে নগরীর ৫০০টির বেশি নালা এবং ২৫টির বেশি খাল পরিষ্কারের বড় উদ্যোগ হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

কমিটির আহ্বায়ক করা হয়েছে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন। এছাড়া সেনাবাহিনী, চট্টগ্রাম ওয়াসা, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং চসিকের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এতে যুক্ত রয়েছেন। বিশেষজ্ঞ সদস্য হিসেবে রাখা হয়েছে জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম সভাতেই বর্ষা মৌসুম সামনে রেখে জরুরি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। কমিটির সদস্যরা নিয়মিত জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করছেন এবং পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নিচ্ছেন। চসিক জানিয়েছে, নগরীর পানি চলাচল স্বাভাবিক রাখতে ৫০০টির বেশি ছোট-বড় নালা এবং ২৫টির বেশি গুরুত্বপূর্ণ খাল থেকে পলি, ময়লা ও আবর্জনা অপসারণের কাজ দ্রুতগতিতে চলছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—সারা বছর খাল ও নালা সচল রাখা, বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের সমন্বয় করা, নতুন প্রকল্প গ্রহণ, চলমান কাজ তদারকি, অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান। গত কয়েক বছরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় নগরবাসী কাঙ্ক্ষিত সুফল পায়নি। সর্বশেষ মৌসুমের প্রথম বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যসচিব মো. আশরাফুল আমিন বলেন, সব সংস্থা এখন এক টেবিলে কাজ করছে। বর্ষার আগেই নালা-খাল সচল করে নগরবাসীকে স্বস্তি দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।