রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহ্নবী কাপুর কি বিয়ে করছেন

প্রকাশিত - ০৫ মে, ২০২৬   ০৭:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার বিয়ের গুঞ্জন দীর্ঘদিনের। সম্প্রতি এই চর্চা নতুন করে শুরু হলে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহ্নবী কাপুরের বাবা ও জ্যেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর। মেয়ের বিয়ের গুঞ্জন নাকচ করে দিয়ে একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তিনি। 

বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রসিদ্ধ ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাহ্নবী। এমনকি ভারতের জামনগরে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলেও গুঞ্জন ছড়ায়। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, ‘না, এই খবরের কোনো সত্যতা নেই।’

জাহ্নবী ও শিখর পাহাড়িয়ার সম্পর্কের বিষয়টি নতুন কিছু নয়। বলিউডে অভিষেকের আগেই শিখরের সঙ্গে জাহ্নবীর প্রেমের খবর চাউর হয়েছিল। মাঝে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হলেও গত কয়েক বছরে আবারও তাদের একসঙ্গে দেখা যেতে শুরু করে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে দর্শনেও শিখরকে কাপুর পরিবারের সঙ্গেই দেখা যায়।

চলতি বছরের এপ্রিলে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ নিজের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন জাহ্নবী। সরাসরি নাম উল্লেখ না করলেও সম্প্রতি এক পডকাস্টে ভালোবাসা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘ভালোবাসার মানুষের উপস্থিতিতে আমি এখন আর নিজেকে অসহায় মনে করি না। তার সামনে আমি ছোট শিশুর মতো থাকতে পারি এবং নিজের আসল সত্ত্বাকে খুঁজে পাই।’

বর্তমানে জাহ্নবী কাপুর তার পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন তেলেগু সিনেমা ‘পেড্ডি’, যেখানে তাকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের বিপরীতে দেখা যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।