রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের উত্তোলন বাড়াবে ওপেক প্লাসের ৭ দেশ

প্রকাশিত - ০৫ মে, ২০২৬   ০৩:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জ্বালানি তেলের দৈনিক উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস জোটের ৭ সদস্যরাষ্ট্র সৌদি আরব, রাশিয়া, কুয়েত, আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান এবং ওমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুন মাস পর্যন্ত প্রতিদিন মোট ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল অতিরিক্ত উত্তোলন করবে এই সাত দেশ।

৪ মে জ্বালানি তেলের উত্তোলন ও বিপননকারী ৭ দেশের জোট ওপেক প্লাস গতকাল সোমবার অনলাইনে বৈঠক করে। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সময় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত ওপেক প্লাসের সদস্য ছিল। তবে ২৮ এপ্রিল দেশটি জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে গত মার্চ এবং এপ্রিল মাসে তেলের দৈনিক উত্তোলন বৃদ্ধি নিয়ে একাধিক বৈঠক হয়েছে ওপেক প্লাসের সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে। সেসব বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে আগামী জুন মাস পর্যন্ত অতিরিক্ত ২ লাখ ৬ হাজার ব্যারেল তেল উত্তোলন করবে ওপ্লাসের ৮ সদস্যরাষ্ট্র। আমিরাত জোট থেকে বেরিয়ে যাওয়ায় প্রস্তাবিত অতিরিক্ত তেল উত্তোলনের পরিমাণ কমানো হয়েছে বলে জানা গেছে সূত্রের বরাতে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছিল। তবে গত ফেব্রুয়ারিতে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে বাড়তে থাকে তেলের চাহিদা; এবং এ কারণেই দৈনিক উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস।

তবে জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষক ও বিশ্লেষকরা এই সিদ্ধান্তে তেমন আশাবাদী হতে পারেননি। জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা রাইস্ট্যাড এনার্জির কর্মকর্তা জর্জ লিওন এএফপিকে বলেছেন, “বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ বাজারের সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়া; পণ্যের ঘাটতি নয়। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচল যদি আগের অবস্থায় ফিরে— সেক্ষেত্রে তেলের উৎপাদন বাড়ালেও বাজার স্বাভাবিক হবে না।”

সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।