রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপির শুভেন্দুর কাছে হেরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত - ০৫ মে, ২০২৬   ১২:২১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মমতার চেয়ে শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। শুভেন্দু অধিকারী ৭৩ হাজার ৯১৭ ভোট পেয়েছেন। বিপরীতে মমতা পেয়েছেন ৫৮ হাজার ৮১২ ভোট।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। তবে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরে সেবার শুভেন্দুকে পরাজিত করেছিলেন তিনি। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দলীয় কর্মী-সমর্থকেরা বিজয় উদযাপনে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে মমতার পরাজয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভবানীপুরকে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো। তবে এবারের নির্বাচনে সেই সমীকরণ বদলে দিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী উল্লেখযোগ্য ব্যবধানে জয় তুলে নিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
দেশকন্ঠ/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।