রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে চ্যানেল খুলেছেন জয়া আহসান

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ০৫:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান পর্দার কাজের পাশাপাশি ব্যক্তিগত কাজেও ব্যস্ত থাকেন। মডেলিং, ফটোশুট ছাড়াও ফার্মিংয়ে সময় দেন অভিনেত্রী। বলা চলে, মাটির কাছেই থাকতে পছন্দ করেন; আর এ নিয়ে ভাসেন প্রশংসায়।  এরই মধ্যে শোনা যাচ্ছে, ভক্তদের মাঝে নতুনভাবে হাজির হবেন এই অভিনেত্রী। মূলত, ইউটিউবে চ্যানেল খুলেছেন এই তারকা, তবে তার উদ্দেশ্য বিশেষ। 

চ্যানেলটি খুলেছিলেন বেশ সপ্তাহখানেক আগেই। নিজের কিছু সাঁজ-আশাকের ভিডিও তাতে শেয়ার করতেন। সাবস্ক্রিপশনও খুব বেশি নয়, তাতে বোঝা যায় চ্যানেলটি নতুনই খোলা। এবার শোনা যাচ্ছে, এই চ্যানেলটি নিয়ে এক বিশেষ কার্যক্রম চালাবেন তিনি। সদ্য সংবাদ মাধ্যমে ইউটিউব চ্যানেলটি নিয়ে অভিনেত্রী জানিয়েছেন নানা কথা।

জানা গেছে, ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিজের সৃজনশীল কাজের অন্দরমহলের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন জয়া। বলেছেন, পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি এবং নানা অজানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই নতুন প্ল্যাটফরম।

অভিনেত্রী এও জানান, পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও উঠে আসবে ভিডিওতে, যা এতদিন ভক্তদের কাছে অজানাই ছিল। এছাড়াও প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী তার ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও এই চ্যানেলে তুলে ধরবেন বলে জানিয়েছেন।
এমন খবরের পর তার ভক্তদের ধারণা, অভিনয়ের পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় নিজের উপস্থিতি আরও জোরালো করতে এমন উদ্যোগ অভিনেত্রীর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।