রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজেপিতে এলেই রাহুলকে বিয়ে করবো’—কঙ্গনার

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ০৫:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা নিয়ে উত্তপ্ত হাওয়া বইছে। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বর্তমানে বিজেপির সংসদ সদস্য। দীর্ঘদিন ধরেই তিনি স্পষ্টভাষী হিসেবে পরিচিত। রাজনীতিতে যোগ দেওয়ার আগেও এ অভিনেত্রী তার সাহসী মন্তব্যের জন্য প্রায়শই সবার দৃষ্টি আকর্ষণ করতেন। 

সম্প্রতি বলিউড লাইফের শেয়ার করা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটি পোস্ট স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। পোস্ট অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত বলেছেন, অভিনেত্রীর কথায়,‘বিজেপিতে যোগ দিলে কালই আমি রাহুল গান্ধীকে বিয়ে করবো’। 

এদিকে বলিউড লাইফের শেয়ার করা এই ভাইরাল পোস্টটি রাজনৈতিক ও বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিছু সমর্থক এই মন্তব্যকে বিদ্রূপ বা রাজনৈতিক রসিকতা হিসেবে দেখছেন। অন্যরা এটিকে গুরুতর বিষয় থেকে মনোযোগ সরানোর একটি প্রচেষ্টা বলে অভিযুক্ত করেছেন। তবে, কঙ্গনা রানাওয়াত আনুষ্ঠানিকভাবে এমন কোনো বিবৃতি দিয়েছেন, তার কোনো যাচাইকৃত প্রমাণ নেই। প্রতিবেদন থেকে জানা যায়, দাবিটি বিভ্রান্তিকর, মনগড়া অথবা প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো ব্যঙ্গাত্মক মন্তব্যের ওপর ভিত্তি করে করা হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।