রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের ছায়া উপেক্ষা করে হরমুজ অতিক্রম ভারতীয় ট্যাংকারের

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ০৪:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুগপৎ অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়েছে ভারতীয় ট্যাংকার জাহাজ ‘সর্বশক্তি’। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেখানে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল একরকম বন্ধ, সেখানে ‘সর্বশক্তি’র হরমুজ পেরোনোকে ‘বিরল’ ঘটনা বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।

‘সর্বশক্তি’ বেশ বড় আকারের ট্যাংকার জাহাজ। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, গতকাল রোববার ৪৫ হাজার টন এলপিজি গ্যাস নিয়ে পারস্য উপসাগরের লারাক ও কেশম দ্বীপ থেকে হরমুজ প্রণালি হয়ে ওমান সাগরে পৌঁছেছে। বর্তমানে জাহাজটি ভারতের বন্দরের পথে রয়েছে। এই যাত্রায় কোনো প্রকার বাধা-বিপত্তি কিংবা হামলার সম্মুখীন জাহাজটিকে হতে হয়নি।

সর্বশক্তি নিয়মিতই পারস্য উপসাগর এবং ভারতের বন্দরগুলোর মধ্যে নিয়মিতই যাওয়া আসা করে। এবার যে এলপিজির চালানটি জাহাজটি নিয়ে গেছে, সেটির ফরমায়েশ দিয়েছিল ভারতের রাষ্ট্রাত্ব জ্বালানি পণ্য কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

হরমুজ প্রণালি দিয়ে সর্বশক্তির নিরাপদ গমন নিয়ে প্রতিক্রিয়া জানতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করেছিল ব্লুমবার্গ; তবে কোম্পানির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। তারপর গত ১২ এপ্রিল ইরানের তেল বাণিজ্য বাধাগ্রস্ত করতে হরমুজ এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্রও। ফলে হরমু প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ।

তবে এই প্রণালিতে কখনও ভারতের কোনো জাহাজ আটকা পড়েছে—এমন তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি। এর আগেও গত মার্চে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক আকারে সংঘাত হচ্ছে, তখনও হরমুজ প্রণালি নিরাপদে পাড়ি দিয়ে ভারতের বন্দরে পৌঁছেছে একাধিক ভারতীয় ট্যাংকার জাহাজ।

সূত্র : ব্লুমবার্গ, ফার্স্ট নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।