রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্যে এলেন মলাইকা, ইনিই কি তিনি?

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ১১:২৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মলাইকার সঙ্গে সেই পুরুষকে ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক রেস্তরাঁ থেকে মলাইকাকে হাত ধরে বার করে আনছেন সেই পুরুষ।

ফের জল্পনা মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে। এত দিন শোনা যাচ্ছিল, হিরে ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে আছেন তিনি। বেশ কিছু অনুষ্ঠানে তাঁদের একসঙ্গেও দেখা গিয়েছিল। এমনকি, বিদেশেও একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল মলাইকা ও হর্ষকে। কিন্তু রবিবার অভিনেত্রীকে দেখা গেল এক অন্য পুরুষের সঙ্গে। কে তিনি? সেই প্রশ্ন উঠছে।

মলাইকার সঙ্গে সেই পুরুষকে ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা। দেখা যাচ্ছে, এক রেস্তরাঁ থেকে মলাইকাকে হাত ধরে বার করে আনছেন সেই পুরুষ। মলাইকার পরনে ফ্লোরাল প্রিন্টের একটি কো-অর্ড সেট। চোখে রোদচশমা। অন্য দিকে, সেই পুরুষের পরনে ছাই রঙের প্যান্ট ও সাদা রঙের টিশার্ট, মাথায় নীল রঙের টুপি। তাঁর চোখেও রোদচশমা। দাড়ি ও চুলে রুপোলি ঝলক ধরা পড়েছে। কিন্তু কে এই পুরুষ, যিনি মলাইকার হাত ধরে প্রকাশ্যে এলেন? সেই প্রশ্ন উঠছে।

মলাইকার অনুরাগীদের কেউ কেউ অবশ্য দাবি করেছেন, সম্পর্কে তিনি হর্ষের সঙ্গেই আছেন। এই পুরুষ এক জন বন্ধু মাত্র। গত কয়েক মাসে একাধিক পুরুষকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে মলাইকার। এই প্রসঙ্গে মলাইকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এখন আমি এগুলো রসিকতা হিসাবেই গ্রহণ করি।” এমন গুঞ্জন নিয়ে পুত্র আরহান খানের সঙ্গে বসে হাসাহাসিও করেন বলে জানিয়েছিলেন মলাইকা।

মলাইকা কি সঙ্গীর অভাব বোধ করেন? ভবিষ্যতে কি তিনি বিয়ে করবেন? এই প্রসঙ্গে মলাইকা সাক্ষাৎকারে বলেছিলেন, “এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে খুশি আমি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ। খুব সুন্দর বিষয় এগুলো। কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনও পুরুষের দরকার নেই।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।