রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল ম্যাচ দেখতে এসে হাসপাতালে ম্যানইউর কিংবদন্তি কোচ

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ১০:৪৬ এএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

রোববার ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। উদ্দেশ্য ছিল লিভারপুলের বিপক্ষে ম্যানইউর প্রিমিয়ার লিগের ম্যাচ দেখা। কিন্তু ম্যাচ শুরুর আগে অসুস্থবোধ করেন তিনি। সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। একাধিক সূত্রে এই তথ্য জানিয়েছে ইএসপিএন।

২০১৩ সালে অবসর নেওয়ার পর থেকে ডিরেক্টর্স বক্সে বসে নিয়মিত ক্লাবের ম্যাচ দেখেন এই কিংবদন্তি কোচ। এদিনও ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে আসেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার পর জরুরি অবস্থা না হলেও তাকে হাসপাতালে নেওয়া হয়।

১৯৮৬ সালে অ্যাবারডিন ছাড়ার পর ইউনাইটেডের দায়িত্ব নেন ফার্গুসন। তার অধীনে ক্লাবটি ১৩ প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতে। ইউনাইটেডে ১৫০০ ম্যাচে ৩৮ ট্রফি জিতে ইংলিশ ফুটবলে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিলেন তিনি।

২০১৮ সালের মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ফার্গুসনের। সেপ্টেম্বরে তিনি ওল্ড ট্রাফোর্ডে ফিরলে দর্শক-সমর্থকরা তাকে তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। 

ফার্গুসন এদিন ম্যানইউর চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের সাক্ষী হতে পারেননি। ম্যানচেস্টার ক্লাব ৩-২ গোলে লিভারপুলকে হারিয়ে দুই মৌসুম পর ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ফিরেছে। ম্যাচ শেষে তার শারীরিক অবস্থা নিয়ে জানতে চাইলে হেড কোচ মাইকেল ক্যারিক বলেন, ‘আমার কাছে নতুন কোনো খবর নেই। ম্যাচের আগে এটা সম্পর্কে জেনেছি। আমি শুধু এতটুকু বলতে পারি, তার অসুস্থতার খবরে আমার খারাপ লেগেছে। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি আজকের ফল তাকে সুস্থ করে দেবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।