রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ১২:৩৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি পুনরায় সচল করার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াডেফুল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির অবস্থান এ ক্ষেত্রে অভিন্ন। মার্কো রুবিওর মতো তিনিও মনে করেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ থেকে সরে আসতে হবে এবং হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে হবে।

এদিকে, ইরান-ইসরায়েল উত্তেজনা ঘিরে ইউরোপীয় দেশগুলোর অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউরোপের কয়েকজন শীর্ষ নেতার সমালোচনা করেন, যাদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

গত ২৭ এপ্রিল ফ্রিডরিখ মের্ৎস যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইরানকে ঘিরে চলমান সংকটে ওয়াশিংটনের কোনো সুস্পষ্ট ‘এক্সিট স্ট্র্যাটেজি’ দেখা যাচ্ছে না। উত্তর রাইন-ওয়েস্টফালিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কীভাবে এই সংঘাত থেকে বের হবে তা পরিষ্কার নয়।মের্ৎস আরও বলেন, ইরান আলোচনায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এগোচ্ছে এবং তাদের অবস্থান অনেকের ধারণার চেয়ে বেশি শক্তিশালী।

অন্যদিকে, ইসলামাবাদ সফরকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, পরিস্থিতি সমাধানে সংলাপই একমাত্র কার্যকর পথ এবং ইরানের উচিত নিজেদের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা।

তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর জার্মানি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা এই যুদ্ধে অংশ নেবে না এবং কোনোভাবেই শাসন পরিবর্তনের প্রচেষ্টাকে সমর্থন করবে না। ওয়াডেফুল বলেন, জার্মানি ইরানে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায়, কিন্তু সেই পরিবর্তন অবশ্যই দেশটির জনগণের মাধ্যমেই আসতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, জার্মানি ইরানের বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে এবং দেশটির জনগণের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে কোনো ধরনের হস্তক্ষেপে তারা আগ্রহী নয়।

এর আগে মার্চ মাসে ওয়াডেফুল বলেন, হরমুজ প্রণালি রক্ষায় ন্যাটোর কোনো ভূমিকা দেখছে না জার্মানি। সেই সময় প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোকে ইরান ইস্যুতে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং সমর্থন না পেলে জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দেন। জার্মানির পক্ষ থেকে সেই বক্তব্যের প্রতিক্রিয়াতেই এ অবস্থান জানানো হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।