রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ

প্রকাশিত - ০৩ মে, ২০২৬   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ২১ রানে হেরেছিল টাইগ্রেসরা। ফলে প্রথমবারের মত টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।

শনিবার ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৯ ওভারে নির্ধারিত হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শ্রীলংকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। 

২১ বলে ৪৩ রানের সূচনা করে শ্রীলংকা। ১০ বলে ১৯ রান করা লংকান ওপেনার ইমেশা দুলানিকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন অফ-স্পিনার সুলতানা খাতুন। 

এরপর সুলতানার ঘূর্ণিতে পড়ে ৫৩ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। কিন্তু ওপেনার ও অধিনায়ক চামারি আতাপাত্তুর ২৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় গড়া ৪১ রানের সুবাদে ৯ ওভারে ৬ উইকেটে ৮৭ রান তুলে শ্রীলংকা। সুলতানা ২ ওভারে ৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ১ উইকেট শিকার করেন। 

জবাবে ১৩ রানে প্রথম উইকেট পতনের পর ২০ বলে ৩০ রান যোগ করেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। উইকেটে সেট হয়ে দলীয় ৫৬ রানের মধ্যে বিদায় নেন তারা। জুয়াইরিয়া ১১ বলে ১৫ এবং সোবহানা ১৫ বলে ২১ রান করেন। তাদের বিদায়ের সময় ২০ বলে ৩২ রান দরকার ছিল বাংলাদেশের। 

অষ্টম ওভারে স্বর্ণা আক্তার ৪ ও রিতু মনি ৩ রানে আউট হলে শেষ ওভারে ১৪ রান দরকার পড়ে বাংলাদেশের। শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ১টি ছক্কায় ৯ বলে ১৩ রান করেন তিনি। পরের দুই বল থেকে ৪ রান তুলেন সুলতানা। চতুর্থ বলে চার মেরে শেষ দুই ডেলিভারিতে জয়ের জন্য ৬ রানের সমীকরণ পায় বাংলাদেশ। কিন্তু শেষ দুই বলে ২ রানের বেশি তুলতে পারেননি সুলতানা ও শারমিন। 

ফলে ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। সুগানদিকা কুমারি ও আতাপাত্তু ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন আতাপাত্তু।টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।