২৪ঘণ্টা অনলাইন : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধ মুসল্লিকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুইজন মুসল্লি আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের পশ্চিম লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) একই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে টং দোকান পরিচালনা করতেন।
শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরীর জানান, রোববার ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান হাফিজ উল্লাহ। মসজিদের ইমাম ছুটিতে থাকায় তিনি নিজেই আজান দেন এবং নামাজে ইমামতি করেন। নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর সময় একই এলাকার শওকত আলীর ছেলে জসিম মিয়া (৩২) পেছন থেকে বলপয়েন্ট কলম দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় মুসল্লিরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হামলা প্রতিরোধে এগিয়ে গেলে আরও দুই মুসল্লি আহত হন।পশ্চিম লইয়ারকুল গ্রামের রাহুল মিয়া জানান, অভিযুক্ত জসিম মিয়া প্রায়ই হাফিজ উল্লাহর দোকান থেকে বাকিতে পণ্য নিতে চাইতেন। এ নিয়ে শনিবার উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়, যার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরীর নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়ি থেকে জসিম মিয়াকে গ্রেফতার করে।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।