রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি চালিয়ে আবার কপিল শর্মাকে হুমকি

প্রকাশিত - ০৩ মে, ২০২৬   ০৬:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: কানাডায় জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফের ঠিক পাশেই এক ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিতর্কিত লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

একইসঙ্গে কপিল শর্মা ও ক্যাফে মালিককে প্রাণনাশের হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে। এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের ‘চাই সুট্টা বার’ নামক একটি ক্যাফেতে, যা কপিল শর্মার মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’র একদম পাশেই অবস্থিত। 

‘টাইসন বিষ্ণোই জোরা সিন্ধু’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হামলার দায় স্বীকার করে বলা হয়, তাদের নির্দেশ অমান্য করলে কপিল শর্মার রেস্তোরাঁর পরিণতিও একই হবে। তবে আইনিভাবে এই পোস্টের সত্যতা বা বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি সম্পৃক্ততা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগেও কপিল শর্মার এই ব্যবসা প্রতিষ্ঠানটি একাধিকবার হামলার শিকার হয়েছে। ২০২৪ সালের আগস্টে উদ্বোধনের কয়েকদিন পরই সেখানে খলিস্তানি সমর্থকরা হামলা চালায়। এরপর ২০২৫ সালের জুলাই, আগস্ট ও অক্টোবর মাসে ধারাবাহিকভাবে তিনবার বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়ে ক্যাফেটি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।