২৭০০ কোটি টাকার তেল নিয়ে অবরোধ ভাঙল ইরান
২৪ঘণ্টা অনলাইন : ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির একটি বিশালাকৃতির ট্যাংকার যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ইরান থেকে তেল নিয়ে গেছে। এটি বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে।এই ট্যাংকারে আছে ১৯ লাখ ব্যারল তেল। যেগুলোর দাম ২২০ মিলিয়ন ডলার। বাংলাদেশি অর্থে যা প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার সমান।
ট্যাংকার ট্রেকার ৩ মে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, ট্যাংকারটির নাম ‘হিউজ’। এক সপ্তাহেরও বেশি সময় আগে এটিকে শ্রীলঙ্কায় সর্বশেষ দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লোমবোক প্রণালি দিয়ে পার হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।
ট্যাংকার ট্রেকার জানিয়েছে, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যখন নৌ-অবরোধ আরোপ করে তখন ‘হিউজ’ ইরানি জলসীমায় ছিল। ট্রেকার প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘হিউজ’ গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের দিকে রওনা দেয়। এরপর থেকেই ট্যাংকারটি আর এটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমে যোগাযোগ করেনি। ফলে এই জাহাজের অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য জানা যাচ্ছিল না।
এমন সময় ইরানি ট্যাংকার পার হওয়ার তথ্য এলো যখন যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে আসা-যাওয়া করা ৪১টি জাহাজকে তাদের গতিপথ বদলাতে বাধ্য করেছে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, তাদের অবরোধ বেশ কার্যকরী হিসেবে প্রমাণিত হচ্ছে এবং ইরান তাদের কোনো তেল রপ্তানি করতে পারছে না। এতে করে তাদের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এছাড়া ডিপোগুলো উপচে পড়ায় ইরান তেল উৎপাদন কমিয়ে দিয়েছে বলেও দাবি করেছেন তারা।
সূত্র: আলজাজিরা
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।