রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমির জ্যাকির সম্পর্ক ফাস

প্রকাশিত - ০৩ মে, ২০২৬   ১১:৩২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নতুন করে আলোচনা শুরু হয়েছে অভিনেত্রী ভূমি পেডনেকরের সঙ্গে জ্যাকির সম্পর্ক নিয়ে। সাম্প্রতিক সময়ে একাধিক কারণে প্রযোজক জ্যাকি ভাগনানীকে ঘিরে চর্চা তুঙ্গে। বিশেষ করে স্ত্রী রকুল প্রীত সিংয়ের সঙ্গে নিজের সম্পর্ককে ‘সিচুয়েশনশিপ’ বলে উল্লেখ করার পর থেকেই বিতর্ক আরও বেড়েছে। সেই মন্তব্য থেকেই ফের সামনে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনের নানা পুরনো গুঞ্জন। এর মধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে অভিনেত্রী ভূমি পেডনেকরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে।

এই জল্পনার সূত্রপাত বহুদিন আগেই, ২০১৯ সালে। সে সময় শোনা গিয়েছিল, প্রায় এক দশক ধরে নাকি ভূমির সঙ্গে সম্পর্কে রয়েছেন জ্যাকি। যদিও এই বিষয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। তবে পরিস্থিতির চাপে কথা বলেন অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি অভিনয় জগতে আসার আগেই জ্যাকির সঙ্গে তাঁর পরিচয়। ভিত্তিহীন গসিপের কারণে দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট হোক, তা তিনি চান না। তিনি আরও বলেন, এই ধরনের নেতিবাচক খবর সামনে এলে তারা নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটিয়ে নেন।

পরবর্তীতে বিষয়টি যে নিছক গুজব, তা পরিষ্কার করেন ভূমি নিজেই। অন্যদিকে, ২০২৪ সালে রকুল প্রীতকে বিয়ে করেন জ্যাকি। বিয়ের পর থেকে দু’জনের সংসার বেশ সুখের বলেই জানা যায়।

সম্প্রতি ‘সিচুয়েশনশিপ’ মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও কথা বলেছেন। তাঁর মতে, পুরো সাক্ষাৎকার না পড়ে একটি লাইনকে আলাদা করে তুলে ধরেই বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তিনি বলেন, 'এই খবর পড়ে আমরা দু’জনেই হেসেছি। এক ঘণ্টার কথোপকথন থেকে একটি বাক্য টেনে নিয়ে তা বিকৃত করা হয়েছে। শুধু চটকদার শিরোনাম নয়, সম্পূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করা উচিত।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।