রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ

প্রকাশিত - ০২ মে, ২০২৬   ১১:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এতে ১-১ সমতায় থেকে সিরিজ শেষ করলো দু'দল। 

শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে এই ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। ব্যাটিং ব্যর্থতায় ১৪ ওভার ২ বলে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। 

তাওহিদ হৃদয়, লিটন দাস ও সাইফ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সাইফ ১১ বলে ১৬, লিটন ১৭ বলে ২৬ ও হৃদয় ২৪ বলে ৩৩ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে জস ক্লার্কসন নিয়েছেন ৩টি উইকেট।

১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মধ্যে জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। কানতে ক্লার্ক ২ বলে ১ ও ড্যান ক্লেভার ৩ বলে ১ রান করে আউট হন। 

তবে অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন টিম রবিনসন। দলীয় ২৫ রানে আবারও কিউই শিবিরে আঘাত হানেন শরীফুল। ১৪ বলে ২৩ রান করে রবিনসনকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার।

এরপর দ্রুতই নিক কেলিকে আউট করে বাংলাদেশকে আশা দেখান মেহেদী হাসান। তবে বাংলাদেশ দাপট এখানেই শেষ হয় যায়। বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন।

তাদের ৪০ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম ফিফটির দেখা পেয়েছেন জ্যাকবস। ৩১ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি।  

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।