রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন

প্রকাশিত - ২৮ এপ্রিল, ২০২৬   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে হোয়াইট হাউসে জমকালো কূটনৈতিক আয়োজনে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ব্রিটিশ রাজদম্পতিকে অনানুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসে চা পানের মাধ্যমে এই সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়। এরপর তারা ব্রিটিশ দূতাবাসের বাসভবনে আয়োজিত একটি গার্ডেন পার্টিতে অংশ নেন, যেখানে দুই দেশের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে রাজদম্পতির অনানুষ্ঠানিক মতবিনিময় হয়।

দ্বিতীয় দিনে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় হোয়াইট হাউসে। দক্ষিণ লনে মার্কিন সেনাবাহিনীর হারল্ড ট্রাম্পেটসের অংশগ্রহণে রাজ দম্পতিকে দেওয়া হয় রাষ্ট্রীয় আগমন সংবর্ধনা। এটি যুক্তরাষ্ট্রে বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য সর্বোচ্চ কূটনৈতিক সম্মান হিসেবে বিবেচিত।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাদা পোশাকে উপস্থিত হন। মেলানিয়া ট্রাম্প পরেছিলেন আমেরিকান ডিজাইনার রালফ লরেনের সিল্ক ও উলের জ্যাকেট, এরিক জাভিটসের স্ট্র হ্যাট এবং মানোলো ব্লাহনিকের জুতা। কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী, রাষ্ট্রীয় সফরের প্রতিটি পোশাক নির্বাচন দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে নির্ধারণ করা হয়।

ঐতিহ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রাজা চার্লস ও রানী ক্যামিলাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। ১৮শ শতাব্দী থেকেই  এই প্রথা চলে আসছে। সেই প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি সামরিক রাষ্ট্রীয় আগমন অনুষ্ঠানের মাধ্যমে রাজ দম্পতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে থাকেন।

এটি  যুক্তরাষ্ট্র কর্তৃক কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে দেওয়া সর্বোচ্চ কূটনৈতিক সম্মান। জমকালো এই আয়োজন নিয়ে আগ্রহ থাকে জন সাধারণেরও। রাজা ও রানী উভয় দেশের সরকারি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন।এরপর মঞ্চে গিয়ে প্রেসিডেন্টের সালাম ব্যাটারি দ্বারা ২১ বার তোপধ্বনি এবং “দ্য প্রেসিডেন্ট’স ওন” মার্কিন মেরিন ব্যান্ডের মাধ্যমে উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশিত হবে।

এরপর রাজা চার্লস এবং ট্রাম্প সামরিক বাহিনীর পরিদর্শন করবেন এবং প্রেসিডেন্ট কিছু বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করবেন। এদিকে সফরের বাইরে রাজনৈতিক আলোচনাও উঠে আসে। যুক্তরাষ্ট্র যখন ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে নিজের কথিত পারিবারিক সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে নিজের কথিত পারিবারিক সম্পর্ক নিয়ে মন্তব্য করে লেখেন, ‘ওয়াও, এটা দারুণ। আমি সব সময় বাকিংহাম প্যালেসে থাকতে চেয়েছি! আমি কয়েক মিনিটের মধ্যে রাজা ও রানির সঙ্গে এ বিষয়ে কথা বলব!’

ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ট্রাম্প ডেইলি মেইলের একটি প্রতিবেদনও যুক্ত করেন।ডেইলি মেইলের সেই প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাজা তৃতীয় চার্লস উভয়েই জন স্টুয়ার্ট, তৃতীয় আর্ল অব লেনক্স-এর বংশধর। ট্রাম্প অতীতে যুক্তরাজ্য, ইউরোপ এবং ন্যাটো জোটের সমালোচনা করলেও ব্রিটিশ রাজপরিবারের প্রতি তার দীর্ঘদিনের আগ্রহ এবং ব্যক্তিগত আকর্ষণ সুপরিচিত।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।