রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু

প্রকাশিত - ২৬ এপ্রিল, ২০২৬   ১২:২২ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ফ্রান্সে অনুষ্ঠিত কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে (কান সিরিজ) ‘মাদাম ফিগারো রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ জিতে ইতিহাস গড়েছেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসু। এই সম্মান পাওয়া প্রথম এশীয় শিল্পী তিনি। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে জিসুকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিচার্ড গ্যাড, ভিনসেন্ট এলবাজসহ বিভিন্ন আন্তর্জাতিক তারকা।আয়োজকরা জানান, সংগীত ও অভিনয়—দুই ক্ষেত্রেই তার অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার ঘোষণার পর, কান সিরিজের শেয়ার করা একটি ভিডিওতে জিসুকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিজের নানা দিক অন্বেষণ করে চলেছেন এবং এই ধরনের একটি পুরস্কার পাওয়া তার জন্য অনেক বড় একটি ব্যাপার। এই যাত্রাপথে অনেক কিছু শিখেছি এবং বহু মানুষের সমর্থন পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কাজের ক্ষেত্রে, সম্প্রতি নেটফ্লিক্সের রোমান্টিক ড্রামাসিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’–এ অভিনয় করেছেন জিসু। এতে তিনি মি-রায়ে চরিত্রে অভিনয় করেন, যিনি ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক ভিন্ন জগতে আশ্রয় খোঁজেন। এদিকে সংগীত জগতেও ব্যস্ত সময় পার করছেন জিসু। ব্যান্ডমেট জেনি, রোজ ও লিসাকে নিয়ে সম্প্রতি ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুর শেষ করেছে ব্ল্যাকপিঙ্ক।সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে জিসুর এই অর্জন কে-পপের বৈশ্বিক প্রভাবকে আরও একধাপ এগিয়ে নিল বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আউটলুক ইন্ডিয়া

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।