রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কানদের কাছে হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ

প্রকাশিত - ২৫ এপ্রিল, ২০২৬   ১১:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রথম ম্যাচে জিতে লিড নিলেও শেষ পর্যন্ত সিরিজ জিততে পারল না টাইগ্রেসরা। রাজশাহীতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল সফরকারী লঙ্কানরা।

টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ৮০ বলের এই ইনিংসে তিনি ছিলেন বেশ আক্রমণাত্মক। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯০ বলে ৪০ রান করেন। তার এই মন্থর গতির ইনিংসে দলের রানের গতিও কমে যায়। এছাড়া শারমিন আক্তার ২৫ এবং শেষদিকে ঋতু মণি ২০ রান করেন।

২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই অধিনায়ক চামারি আতাপাত্তুকে (১০) হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি ১০৮ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। দুলানি ৫৬ রানে ফিরলেও হাসিনি পেরেরা সেঞ্চুরির খুব কাছে পৌঁছে যান। তবে ব্যক্তিগত ৯৫ রানে আউট হওয়ায় ৫ রানের জন্য শতক মিস করেন তিনি। শেষ পর্যন্ত হার্শিথা সামারাবিক্রমার অপরাজিত ৪৪ রানে ভর করে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার দুটি এবং সোবহানা মোস্তারি একটি উইকেট শিকার করেন। ওয়ানডে সিরিজ শেষে এখন টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।