রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচার অর্থই ভুলছে মানুষ: অনুপম খের

প্রকাশিত - ২৫ এপ্রিল, ২০২৬   ০৫:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মুম্বাইয়ের মতো ব্যস্ত শহরে মাথা গোঁজার ঠাঁই পাওয়া যেখানে সাধারণ মানুষের স্বপ্ন, সেখানে উল্টো পথে হাঁটলেন বলিউড অভিনেতা অনুপম খের। বিলাসবহুল সব সম্পত্তি বিক্রি করে দিয়ে এখন তিনি থাকছেন ভাড়া বাড়িতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন। 

'জিন্দেগি উইথ রিচা' অনুষ্ঠানে হাজির হয়ে অনুপম খের জানান, দীর্ঘ সময় ধরে একটি স্থায়ী ঠিকানার খোঁজে ছিলেন তিনি ও তার স্ত্রী কিরণ খের। কিন্তু সঠিক বাড়ি খুঁজে পেতে চার বছর কেটে যায়। এর মধ্যে কিরণ খের এমপি নির্বাচিত হয়ে চণ্ডীগড়ে চলে যান। একপর্যায়ে অনুপম উপলব্ধি করেন, এই ইঁদুর দৌড়ের কোনো মানে নেই। জটিলতা কমিয়ে সাদামাটা জীবনযাপনের জন্যই তিনি ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন।

তবে এই সিদ্ধান্ত কোনো আর্থিক সংকটের কারণে নয়, বরং মানসিক শান্তির জন্য নেওয়া। অনুপম খেরের মতে, মালিকানার চেয়ে ভাড়ায় থাকায় জটিলতা অনেক কম। সম্পদের মোহ নিয়ে তিনি বলেন, ‘কারো কাছে ১০ কোটি টাকা থাকলে সে ২০ কোটির স্বপ্ন দেখে, এরপর ২৫ কোটির। এই চাওয়া কখনো শেষ হয় না। মানুষ এখন ঠিকমতো বাঁচতেই ভুলে গেছে।’

ব্যর্থতাকে জীবনের সেরা শিক্ষক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ব্যর্থতা আপনাকে নতুন করে শিখতে এবং নিজেকে নতুনভাবে গড়তে সাহায্য করে। মাঝে মাঝে আমি নিজে আত্মগ্লানিতে ভুগি, কিন্তু পরক্ষণেই জীবনের আনন্দ খুঁজে নেই।’

মুম্বাইয়ে নিজের বাড়ি না থাকলেও মায়ের স্বপ্ন পূরণ করতে কার্পণ্য করেননি এই অভিনেতা। শিমলায় তার মায়ের একটি বড় বাড়ির স্বপ্ন ছিল। মায়ের সেই স্বপ্নপূরণে সেখানে তিনি বিশাল এক বাংলো কিনে দিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।