রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-নেপাল বাণিজ্য জোরদারে রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

প্রকাশিত - ২৫ এপ্রিল, ২০২৬   ০৪:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলা‌দেশ ও নেপা‌লের ম‌ধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুল‌তে ব্যবসায়িক সংযোগ জোরদার করা জরুরি ব‌লে ম‌নে কর‌ছেন ঢাকায় নিযুক্ত নেপা‌লের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। ২৫ এপ্রিল রংপু‌রে ‘নেপাল-বাংলাদেশ সম্পর্ক অগ্রসরমান অর্থনৈতিক সহযোগিতা’ শীর্ষক এক অনুষ্ঠানে দেওয়া বক্ত‌ব্যে এ কথা ব‌লেন তি‌নি।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী তার বক্ত‌ব্যে বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি, সংযোগ, শিক্ষা এবং পর্যটনের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত সুযোগের ওপর জোর দেন। তিনি নেপাল ও বাংলাদেশের মধ্যে বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধিতে রংপুরের ব্যবসায়ী সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন।

দূতাবা‌সের প্রথম স‌চিব অর্থনৈতিক সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলোর রূপরেখা দিয়ে বাণিজ্য, ট্রানজিট এবং সংযোগ, শক্তি এবং পর্যটনের উপর বিশেষ জোর দিয়ে একটি উপস্থাপনা করেছেন। তিনি এই খাতে এ পর্যন্ত অর্জিত অগ্রগতি তুলে ধরেন এবং আরও সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী নেতা, ট্রাভেল অ্যান্ড ট্যুর উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।