রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফেরার ইচ্ছা ছিল সবসময়: নেহা ধুপিয়া

প্রকাশিত - ২৪ এপ্রিল, ২০২৬   ০৮:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বিয়ের পর কিংবা মা হওয়ার প্রাক্কালে অনেক অভিনেত্রীই কাজ থেকে বিরতি নেন। তবে সেই ধারার বিপরীতে হেঁটেছিলেন নেহা ধুপিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় যখন বিশ্রামের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখনও তিনি ছিলেন ক্যামেরার সামনে। সম্প্রতি পরিণীতি চোপড়ার পডকাস্টে এসে নিজের সেই রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এই অভিনেত্রী।

পডকাস্টে নেহা বলেন, ‘আমি সব সময় কাজে ফিরতে চেয়েছিলাম। আমার গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত আমি শুটিং করেছি। এমনকি যশরাজ স্টুডিওতে কাজ করার সময় আমার সারা শরীরে পরিবর্তন শুরু হয়েছিল।’ তিনি জানানা, মা হওয়ার পর একজন নারীর জীবন থমকে যাওয়া উচিত নয়। তার কথায়, ‘মা হওয়ার পরেও যেন একজন নারী নিজের ইচ্ছেমতো সব কাজ চালিয়ে যেতে পারে। জীবন থেকে খুব বেশি কিছু বদলে যাওয়া কাম্য নয়।’

উল্লেখ্য, নিজের দ্বিতীয় গর্ভাবস্থার সময় 'এ থার্সডে' সিনেমায় অভিনয় করেছিলেন নেহা। অবাক করার বিষয় হলো, সেই ছবিতেও তিনি একজন অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। ফলে পর্দার চরিত্র আর তার বাস্তবের শারীরিক অবস্থা মিলেমিশে এক হয়ে গিয়েছিল।

২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা ধুপিয়া। দিল্লির একটি গুরুদ্বারে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। একই বছরের নভেম্বরে প্রথম সন্তান মেহর ধুপিয়া বেদীর জন্ম হয়। পরবর্তীতে ২০২১ সালে এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান গুরিক সিংহ ধূপিয়া বেদী। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।