২৪ঘণ্টা অনলাইন : এশিয়ান বিচ গেমস কাবাডিতে দুর্দান্ত একটি দিন পার করেছে বাংলাদেশ। আজ পৃথক দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের পুরুষ ও নারী কাবাডি দল। সকালে থাইল্যান্ডকে হারানোর পর বিকেলে সিরিয়াকে বড় ব্যবধানে হারিয়েছেন লাল-সবুজরা।
বিকেলের ম্যাচে সিরিয়ার বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশের পুরুষ দল। ম্যাচটিতে ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় পায় তারা। শুরু থেকেই আগ্রাসী মেজাজে থাকা বাংলাদেশ প্রথমার্ধেই ২৯-৮ পয়েন্টে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সিরিয়ার রক্ষণভাগ ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা। শেষ পর্যন্ত ৩১ পয়েন্টের বিশাল ব্যবধান বজায় রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পুরুষ দলের বড় জয়ের আগেই থাইল্যান্ডের শক্তিশালী নারী দলকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশের মেয়েরা। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের ব্যবধানে হারায় তারা। ম্যাচের প্রথমার্ধেই ১০ পয়েন্টে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করেছিল দল। রক্ষণভাগ এবং রেইডিং দুই বিভাগেই থাই মেয়েদের টেক্কা দিয়েছে বাংলাদেশের নারীরা।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।