রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে যখন বডিগার্ড, চুরির ভয় নেই

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৬   ০৪:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ক্যামেরার সামনে খুব একটা হাসেন না, বজায় রাখেন গাম্ভীর্য। তবে সম্প্রতি এক বন্ধুর বিয়েতে গেছেন যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে ভিন্ন এক আরিয়ানের। 

বরের জুতা বাঁচাতে কনেপক্ষের বোনেদের সঙ্গে রীতিমতো যেন যুদ্ধে নেমেছেন তিনি। বিয়ে বাড়িতে বরপক্ষের জুতা চুরি করার প্রথা বেশ জনপ্রিয়। ভিডিওতে দেখা যায়, বরের জুতা যাতে চুরি না হয়, সেজন্য শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরিয়ান। 

কনের বান্ধবীরা বারবার হানা দিলেও আরিয়ান ও তার দলবল দমে যাওয়ার পাত্র নন। এক পর্যায়ে হাসাহাসি আর মজার ছলে দুই পক্ষের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আরিয়ানের চোখেমুখে তখন জেতার প্রবল জেদ। পরনে ডিজাইনার ব্ল্যাক পাঠানি স্যুট, সেই চিরচেনা চাহনি।

তবে এদিন আরিয়ানের মুখে ছিল প্রাণখোলা হাসি। সচরাচর পাপারাজ্জিদের সামনে তাকে খোশ মেজাজে দেখা যায় না। বন্ধুদের ভিড়ে তার এমন ‘কুল’ লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ মন্তব্য করেছেন, ‘রাজা খানের ছেলে যখন বডিগার্ড হয়, তখন জুতা চুরি করা অসম্ভব।’ আবার কেউ লিখেছেন, ‘আরিয়ান হাসলে কত কিউট লাগে, কেন ও সবসময় গম্ভীর থাকে।’

প্রসঙ্গত, অভিনয় নয়, আরিয়ান বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের কাজকে। তার পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।  বর্তমানে তিনি তার পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।