রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমা হবে না, জানালেন বয়সের কথা

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৬   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেই পারফরম্যান্স এবং সিনেমা জগতে আসা না আসা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেছেন অবন্তী।

ভাইয়ের বিয়েতে নাচ প্রসঙ্গে অবন্তী জানান, সেখানে কোনো পেশাদারিত্ব বা পূর্বপরিকল্পনা ছিল না। তিনি বলেন, ‘পারফরম্যান্সটা খুব এনজয় করেছি। তবে কোনো রিহার্সাল ছিল না। আমরা জাস্ট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে নাচব, আর লাফ দিয়ে স্টেজে উঠে গিয়েছি। শেষ মুহূর্তে আমার ছেলেও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল।’

পোশাক নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি আমার আপন মামাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে পরিবারের পক্ষ থেকে আমাদের যে পোশাক দেওয়া হয়েছে, আমরা সেটিই পরেছি। কোনো ডিজাইনার হায়ার করে আমরা কাপড় পরিনি। আমরা সবাই সাধারণ মানুষ হিসেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছি।’

দীর্ঘদিন ধরে সিয়াম-ভক্তদের মনে প্রশ্ন ছিল, অবন্তীকে কি কখনো বড় পর্দায় দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে অবন্তী বলেন, ‘না, সিনেমা আসলে হবে না। আমার এখন বয়স হয়েছে, বাচ্চাও আছে। ছোটখাটো কাজ করা গেলেও সিনেমা অনেক বড় পরিসরের বিষয়। অনেক কিছু জেনে-বুঝে সেখানে যেতে হয়। তাছাড়া আগে যখন সুযোগ ছিল, তখন আমার আম্মু স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলেন। তাই এখন আর সিনেমার কথা ভাবছি না।’

তার কথায়, ‘আমাকে যদি কেউ সিয়ামের ওয়াইফ বলে, আমি কখনোই ক্ষেপি না। বরং আমি প্রাউডলি এটা বলি। আমার নিজস্ব বিজনেস ওম্যান বা মার্কেটিং পরিচয়ের চেয়েও আমি চিত্রনায়কের বউ এই পরিচয়ে বেশি খুশি। কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি এবং এই তকমা সারাজীবন হ্যাপিলি বয়ে বেড়াতে চাই।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।