রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনযুদ্ধে শেষে মানুষ একাই: অমিতাভ বচ্চন

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৬   ০৫:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলঅইন: বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন অভিনয়ের পাশাপাশি নিজের গভীর জীবনবোধ ও চিন্তাশীল লেখনীর মাধ্যমেও ভক্তদের অনুপ্রাণিত করে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে নিয়মিত সক্রিয় এই মেগাস্টার সম্প্রতি জীবনের এক কঠিন ও অনিবার্য সত্য নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। বিগ বি মনে করেন, জীবনের পথচলায় পরিস্থিতি যেমনই হোক না কেন, চূড়ান্ত লড়াইয়ের ময়দানে প্রতিটি মানুষ আসলে একা।

নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, জীবনের প্রতিটি মোড় কিংবা সংগ্রামের মুহূর্তে একজন ব্যক্তিকে শেষ পর্যন্ত একাকী লড়াই করতে হয়। তবে এই একাকীত্বকে তিনি কোনো নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেননি; বরং একে আত্মমর্যাদা ও অভ্যন্তরীণ শক্তির উৎস হিসেবে তুলে ধরেছেন। নিজের বক্তব্যের গুরুত্ব বোঝাতে তিনি ব্রিটিশ-আমেরিকান লেখক অ্যালান ওয়াটসের একটি বিখ্যাত উক্তিও অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন।

অমিতাভের মতে, প্রাজ্ঞ ব্যক্তিদের মূল্যবান উপদেশ ও পরামর্শ অবশ্যই পথ চলতে সাহায্য করে, কিন্তু শেষ পর্যন্ত নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। তিনি লিখেছেন, ‘আপনি যা অনুভব করেন, যে অভিজ্ঞতা অর্জন করেন কিংবা যা কিছু সহ্য বা উপভোগ করেন—সবই আপনার নিজস্ব। আপনিই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা।’ নিজের অস্তিত্ব ও অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখাকেই তিনি জীবনের সবচেয়ে বড় গুরুত্ব বলে মনে করেন।

৮০ বছর পার করা এই মেগাস্টার বিশ্বাস করেন, প্রতিটি মানুষের ভেতরেই একটি নিজস্ব শক্তি থাকে যা সচরাচর পরিমাপ করা যায় না। এই অভ্যন্তরীণ শক্তিকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘এই শক্তিকে নিজের ভেতরে সযত্নে লালন করুন এবং যখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখনই একে কাজে লাগান। এটিই আপনার জীবনের সেরা রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হবে।’

বচ্চনের এই জীবনমুখী দর্শন ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুসারীদের অনেকের মতে, এই মেগাস্টারের কথাগুলো জীবনের কঠিন ও দুঃসময়ে আত্মবিশ্বাস ফিরে পেতে এবং নতুন করে পথ চলতে সাধারণ মানুষের জন্য এক ধরনের অনুপ্রেরণামূলক টনিক হিসেবে কাজ করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।