রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে চান ফ্লিক

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৬   ০৩:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: টানা দ্বিতীয় লা লিগা শিরোপার বেশ কাছে বার্সেলোনা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি থেকে গেছে অধরা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বে খরা বেড়ে দাঁড়িয়েছে ১১ বছরে। হ্যান্সি ফ্লিক কাতালানদের হয়ে এই শিরোপার স্বপ্ন দেখছেন। ক্যারিয়ারও শেষ করতে চান ন্যু ক্যাম্পে। এজন্য বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করার ইচ্ছার কথা নিশ্চিত করলেন তিনি।

ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ইতোমধ্যে জার্মান কোচকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার ভাবনা প্রকাশ করেছেন। এমনকি গত সপ্তাহে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও ৬১ বছর বয়সীর সঙ্গে সম্পর্কে ইতি ঘটানোর কথা ভাবছে না বার্সা।

ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোর বিপক্ষে ২২ এপ্রিল লা লিগা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘এটা আমার পরিকল্পনা (নতুন চুক্তির), অবশ্যই।’ ৬১ বছর বয়সী কোচ বলে গেলেন, ‘শতভাগ সত্যি হলো, আমার ক্যারিয়ারের এটা শেষ ধাপ। এই মুহূর্তে খুব ভালো অনুভূতি হচ্ছে।’

২০২৩-২৪ মৌসুম কোনো ট্রফি ছাড়াই শেষ করার পর বার্সার দায়িত্ব নেন ফ্লিক। প্রথম মৌসুমেই তার অধীনে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকোপা ট্রফি জেতে দল। এই বছর আরেকটি সুপারকোপা জিতেছে। এক ম্যাচ কম খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা এবং সাত ম্যাচ হাতে রেখে লা লিগা ট্রফির হাতছানিও পাচ্ছে তারা।

কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দুইবারই হতাশ হতে হয়েছে ফ্লিককে। গত বছর ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনালে শেষ হয় ইউরোপ অভিযান। এই বছর কোয়ার্টার ফাইনালে থামতে হয়েছে। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফ্লিক বললেন, ‘আমার জন্য এটা একটা বড় স্বপ্ন (এখানে চ্যাম্পিয়ন্স লিগ জেতা)। জীবনে আমি দুটি জিনিস চাই। প্রথমত চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই আমরা। আগামী বছরগুলোর জন্য আমাদের ভালো দল আছে। কিন্তু দলবদলের সময়ে আমাদের অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাদের একদম নিখুঁত দল হতে হবে। দ্বিতীয়টা হলো, এই স্টেডিয়ামে (ন্যু ক্যাম্প) আমি কোচ থাকতে চাই, যখন এটার নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে। আমি জানি না কখন এটা হবে। যদিও বলা যায় না যে আমি থাকব কি না। এটা পারফরম্যান্স, জয়ের ওপর নির্ভর করবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।