রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকম খাতে জ্বালানি সংকটের প্রভাব

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৬   ১২:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দেশে চলমান জ্বালানি সংকটের কারণে টেলিযোগাযোগ সেবা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে টেলিকম টাওয়ার কোম্পানিগুলোর সম্মিলিত সংগঠন ‘বাংলাদেশ টাওয়ারকো অ্যাসোসিয়েশন’ (বিটিএ)। এই খাতের বিপর্যয় এড়াতে টেলিযোগাযোগকে ‘জরুরি সেবা’র আওতায় এনে বিশেষ জ্বালানি বরাদ্দের দাবি জানিয়েছে সংগঠনটি।

২১ এপ্রিল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিটিএ জানায়, দ্রুত পদক্ষেপ না নিলে জাতীয় পর্যায়ে বড় ধরনের যোগাযোগ বিপর্যয় ঘটতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের সার্বিক অর্থনীতিতে। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এক আলোচনায় সংগঠনটি এই আশঙ্কার কথা তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, দেশের ডিজিটাল অর্থনীতির মূল চালিকাশক্তি হলো টেলিযোগাযোগ অবকাঠামো। বর্তমানে সারা দেশে ৪৫ হাজারেরও বেশি টেলিকম টাওয়ার রয়েছে, যা সচল রাখতে বিদ্যুৎ গ্রিডের পাশাপাশি ব্যাকআপ হিসেবে জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। কিন্তু জ্বালানি ঘাটতির কারণে এসব টাওয়ার সচল রাখা কঠিন হয়ে পড়ছে। এতে কোটি কোটি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ব্যাংকিং সেবা, আইটি খাত ও জরুরি জনসেবা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বিটিএর অন্তর্বর্তীকালীন সভাপতি এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ সেবা এখন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। ছোট-বড় ব্যবসা থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানগুলো ডিজিটাল সংযোগের ওপর নির্ভরশীল। সংযোগ বিচ্ছিন্ন হলে প্রতিটি সেক্টর ক্ষতির সম্মুখীন হবে। তাই অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি বরাদ্দ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা জরুরি।

এমন অবস্থায় ডিজিটাল অর্থনীতি সচল রাখতে এবং বড় ধরনের আর্থিক ক্ষতি এড়াতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগাদা দিয়েছে সংগঠনটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।