২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শন জুটির নতুন সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভালো সংগ্রহ দিলেও প্রথম সোমবার আয়ের গ্রাফ কিছুটা নিম্নমুখী। গত শুক্রবার মুক্তির পর চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৭ কোটি ৩৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা)।
সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির চতুর্থ দিন তথা সোমবার ভারতে সিনেমাটি ৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। এর আগে প্রিভিউ শোতে ৩ কোটি ৭৫ লাখ এবং প্রথম দিনে ১২ কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করেছিল ছবিটি।
এছাড়া ছুটির দিন শনি ও রোববারে যথাক্রমে ১৯ ও ২৩ কোটি রুপি আয় হয়। সব মিলিয়ে ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির আয় এখন পর্যন্ত ৬৪ কোটি ৭৫ লাখ রুপি।
দীর্ঘ এক দশক পর জনপ্রিয় এই পরিচালক-অভিনেতা জুটির ফেরার কারণে ‘ভূত বাংলা’ নিয়ে ভক্তদের মাঝে বেশ উন্মাদনা রয়েছে। এর আগে তারা ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘গরম মশলা’র মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।
এবারের হরর-কমেডি ঘরানার এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন টাবু, ওয়ামিকা গাব্বি, মিথিলা পালকার ও রাজপাল যাদব। ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার যীশু সেনগুপ্ত।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।