রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে ভূমিকম্পের ঝাঁকুনি, প্রভাব বাংলাদেশেও

প্রকাশিত - ২১ এপ্রিল, ২০২৬   ০৩:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হোমালিনে আজ মঙ্গলবার স্থানীয় সময় ৬টা ২৯ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সঙ্গে মিয়ানমারের সাগাইং প্রদেশের সীমান্ত আছে। হোমালিন এলাকাটি সাগাইং প্রদেশের অন্তর্ভূক্ত। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকোভারি এক বিবৃতিতে জানিয়েছে, হোমালিনের ভূপৃষ্ঠের ৬৬ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পের একটি রেখাচিত্রও নিজেদের সাইটে প্রকাশ করেছে ভলকানো ডিসকোভারি। ভূপৃষ্ঠের মোটামুটি গভীরে হওয়ায় অনুভূত কম্পনের হার ছিল মৃদু। এ ভূমিকম্পের ফলে ভারত, মিয়ানমার কিংবা বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থান যদিও টেকটোনিক প্লেটের বড় কোনো ফল্ট লাইনের ওপর নয়, তবে, মিয়ানমার এবং ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।